April 7, 2026, 8:08 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

অভ্যন্তরীণ ফ্লাইটের অনুমতি

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

চলমান সরকারি বিধিনিষেধ শিথিল হচ্ছে আগামী বৃহস্পতিবার। বিধিনিষেধ শিথিল থাকবে ২২ জুলাই পর্যন্ত। এ সময়ে দেশের অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বেবিচক বলেছে, সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট যা বিধিনিষেধের কারণে বন্ধ ছিল, তা চলাচলের অনুমতি দেয়া হলো। ২৩ জুলাই ভোর ছয়টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত আবার দেশের অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে মেডিকেল, রিলিফ–সংক্রান্ত ফ্লাইট ওই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এদিকে বেবিচকের ফ্লাইট চলাচলের শিথিল হওয়ার নির্দেশনায় ফ্লাইট শিডিউল ঘোষণা করেছে দেশের দুটি বেসরকারি এয়ারলাইনস কর্তৃপক্ষ। আর রাষ্ট্রীয় এয়ারলাইনস বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, বিধিনিষেধ শিথিল হওয়ায় তারাও ফ্লাইটের সময়সূচি শিগগির ঘোষণা করবে।

নভোএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত প্রতিদিন চট্টগ্রাম, সৈয়দপুর ও যশোরে ৬টি করে ১৮টি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া প্রতিদিন বরিশালে চারটি, সিলেটে তিনটি, রাজশাহীতে তিনটি ও কক্সবাজারে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে।

ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ সব গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করবে সংস্থাটি। ঢাকা থেকে চট্টগ্রামে পাঁচটি, কক্সবাজারে দুটি, সৈয়দপুরে সাতটি, যশোরে ছয়টি, সিলেট, বরিশাল ও রাজশাহীতে চারটি করে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর