April 7, 2026, 6:30 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুরে করোনা নেগেটিভ জাল সার্টিফিকেট বিক্রি

দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে করোনার নমুনা জাতিয়াতি ও করোনার জাল সার্টিফিকেট বিক্রির অভিযোগে হাসপাতালের ৩ কর্মচারীকে আটক করে পুলিশের হাতে সোর্পদ করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

mostbet
গতকাল এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির জরুরী মিটিং শেষে তিনি ৩ কর্মচারীকে পুলিশের হাতে সোপর্দ করেন।
আটককৃতরা হল দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথোলোজি ওয়ার্ডের কর্মচারী মামুনুর রশিদ (৩০) ও আশরাফুল ইসলাম রয়েল (৩২) এবং এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের আউট সোর্সের কর্মচারী মোঃ খোকন (৩৩)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আটক ৩ হাসপাতাল কর্মচারী সিন্ডিকেট তৈরী করে হাসপাতালের বাইরে থেকে করোনা সন্দেহে করোনা স্যাম্পল সংগ্রহ ও করোনার জাল সার্টিফিকেট বিক্রি করে। এই চক্রটি প্যাথোলোজি বিভাগের পিসিআর ল্যাবে করোনা টেষ্ট পজিটিভ ব্যক্তিকে টাকা নিয়ে নেগেটিভ সার্টিফিকেট প্রদান করেন।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ৩ হাসপাতাল কর্মচারীকে আটক করে কোতয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এব্যাপারে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আবু রেজা মোঃ মাহমুদুল হক জানান, করোনা স্যাম্পল জালিয়াতির সাথে এই তিন কর্মচারী সরাসরি জড়িত তাই তাদেরকে পুলিশের নিকট সোর্পদ করা হয়েছে। এরা পিসিআর ল্যাব চালুর পর থেকে নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজের সাথে জড়িত।
সরকারী কর্মচারী কিংবা আউট সোর্সের কর্মচারী হলেও সরকারী ভাবে বেতন ভাতাসহ অন্যান্যা সুযোগ সুবিধা পেত। এই তিন কর্মচারীর সাথে আরোও কেউ জড়িত আছে কি না এটা খুঁজের বের করার জন্য তদন্ত কমিটি গঠন করা হবে।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, আমার বাবার নামের নামকরণ এই হাসপাতালে কোন ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। মহামারী আকার ধারণ করা করোনা নমুনা পরীক্ষার জাল সাটিফিকেট ও জালিয়াতির সাথে জড়িত ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছি। আটক ৩ জন সরকারের পবিত্র দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তাদের অবশ্যই আইনের আওতায় এন শাস্তি পেতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর