March 25, 2026, 12:27 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

খালেদা ছাড়া দে‌শে কোনো নির্বাচন নয়: আমির খসরু

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য আ‌মির খসরু মাহমুদ চৌধুরী বলে‌ছেন, খা‌লেদা জিয়া ছাড়া দে‌শে কোনো নির্বাচন হ‌বে না, হতে দেওয়া হ‌বে না। তিনি বলেন, সরকার মানুষের ভোট ও গণতা‌ন্ত্রিক অ‌ধিকার কে‌ড়ে নি‌তে দি‌নের পর দিন তাকে (খালেদা) কো‌র্টে নি‌য়ে অপমান কর‌ছে।‌

রবিবার দুপুর ১২টায় অর্পণ বাংলা‌দেশ আ‌য়ো‌জিত জাতীয়তাবাদী ১২টি প‌রিবার‌কে উপবৃ‌ত্তি ও আ‌র্থিক সহ‌যো‌গিতা প্রদান  অনুষ্ঠা‌নে তিনি একথা বলেন।

এ সময় খসরু ব‌লেন, ‘মামলা, গুম, খু‌নের মাধ্য‌মে ক্ষমতা দখল কর‌তে মানুষ হ‌তে দে‌বে না। খা‌লেদা ছাড়া দে‌শে কোনো নির্বাচন হ‌বে না। নির্বাচন কর‌তে দেওয়া হ‌বে না।’

তিনি আরও বলেন, ভয়ভী‌তি সৃ‌ষ্টির মাধ্য‌মে সরকার টি‌কে থাক‌তে চেষ্টা কর‌ছে। যা‌তে গণতন্ত্রকামী মানুষগু‌লো এ‌গি‌য়ে না আ‌সে। গণমাধ্যম যা‌তে সাহস না পায়।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য ব‌লেন, খা‌লেদা জিয়াকে মিথ্যা মামলার মাধ্য‌মে অপমান করা হ‌চ্ছে। তা‌কে প্র‌তি‌নিয়ত কোর্টে নি‌য়ে যাওয়া হচ্ছে। এটাও দে‌শের জনগণ‌কে দেখা‌নো ভয়ভী‌তির অংশ। আগামী দি‌নে মানুষ যেন তা‌দের পছ‌ন্দের প্রার্থী‌কে ভোট দি‌তে না পারেন সেজন্য এসব কর‌ছে সরকার।

Share Button

     এ জাতীয় আরো খবর