April 10, 2026, 2:36 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

যশোরে আরও ৪৩ হাজার দুশ’ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে

যশোর থেকে এনামুলহকঃ

mostbet

যশোরে আরও ৪৩ হাজার দুশ’ ডোজ করোনার ভ্যাকসিন (টিকা) পৌঁছেছে।  শুক্রবার ভোর ৬টার দিকে ফ্রিজার ভ্যানযোগে ‘সাইনোফার্ম’ কোম্পনির ভ্যাকসিনগুলো সিভিল সার্জনের কার্যালয়ে এসে পৌঁছায়।বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন শেখ আবু শাহীন।
এসময় তিনি নিজে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনডিসি মামুনুর রশীদ, ডিএসবির ডিআইও-১ এম মশিউর রহমান, ডেপুটি সিভিল সার্জন সাইনুর সামদ, মেডিকেল অফিসার ডাক্তার রেহেনেওয়াজ রনি প্রমুখ।
সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, প্রায় দু’মাস বন্ধ থাকার পর বয়সসীমা ৪০ বছর থেকে ৩৫ বছরে নামিয়ে এনে দেশজুড়ে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন আবার শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকার সঙ্কটে গত ২৫ এপ্রিল টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ করে দেয়া হয়। মে মাসের প্রথম সপ্তাহে বন্ধ হয়ে যায় টিকার নিবন্ধনও। ইতিমধ্যে টিকার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত যশোর নার্সিং ইনস্টিটিউটে টিকা প্রদান করা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর