-
- লিড নিউজ, সারাদেশে
- জৈন্তাপুরে পুকুরে ভেঁসে উঠলো বৃদ্ধার লাশ
- আপডেট সময় July, 7, 2021, 10:43 pm
- 224 বার পড়া হয়েছে
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুকুর হতে এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।এলাকাবাসী সূত্রে জানাযায়, ৬ জুলাই রাত হতে উপজেলার ফতেপুর (হরিপুর) ইউনিয়নের হেমু হাউদপাড়া গ্রামের মৃত ইমাম উদ্দিনের স্ত্রী নিখোঁজ হন। ৭ জুলাই বিকাল ৩টায় শিশুরা হেমু হাউদপাড়া গ্রামের স্থানীয় এক পুকুরে মহিলার লাশ পুকুরে ভাসতে দেখতে পায়। এলাকাবাসী পুলিশকে খবর দিলে জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) আতিকুর রহমান রাসেল ফৌস নিয়ে বিকেল সাড়ে ৫টায় লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশ হেমু হাউদপাড়া গ্রামের মৃত ইমাম উদ্দিনের স্ত্রী সুনাবান বেগম (৬৫)।
বিগত রামজান মাসে সুনাবান বিবি হাওরে ছাগল চরাতে গেলে একটি চক্র জোর পূর্বক তাকে তুলে নিয়ে যায়। তিন দিন হাওরে আটক রেখে থাকে পাশ্ববিক নির্যাতন করে মর্মে জৈন্তাপুর মডেল থানায় তিনি একটি অভিযোগ দায়ের করে ছিলেন ।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, থানায় অভিযোগের পর হতে মামলা তুলে নেওয়ার জন্য বৃদ্ধা কে নানা রকম হুমকী দেয়া হয় বলে জানিয়ে ছিলেন মহিলাটি। এদিকে মামলা আপোষ নিষ্পতি করার জন্য হেমু হাউদপাড়া গ্রামের গ্রাম্য মাতবর ২দিন পূর্বে ৫০হাজার টাকা বিবাদীর নিকট হতে নেন বলে জানা গেছে। নিখোঁজ মহিলা সুনাবান বিবির লাশ উদ্ধারের পর পর গ্রাম মাতবźরা গা ঢাকা দিচ্ছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। সুরহাল রিপোর্ট তৈরী করে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজে প্রেরনের করা হয়েছে। তিনি আরও জানান, ২মাস পূর্বে জৈন্তাপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেছিলেন এই মহিলা । ঘঠনা টি পরিকল্পিত হতে পারে বলে ধারনা করা হচ্ছে
এ জাতীয় আরো খবর