April 8, 2026, 4:57 pm

mostbet
সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

শার্শায় করোনায় দুই দিনের ব্যাবধানে প্রান গেল জমজ ভাই,বোনের।

বেনাপোল থেকেএনামুলহকঃ
যশোরের শার্শায় মাত্র দুই দিনের ব্যবধানে জমজ দুই ভাই-বোন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগে আক্রান্ত হয়ে  দুইজনই ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসা নিচ্ছিলেন।
আশুরা খাতুন(৪৫) গত সোমবার বিকাল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপরদিকে মফিজুর রহমান(৪৫) মারা যায় গত শনিবার দুপুরে।
নিহত দুই জন শার্শার উলাশী ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের মৃত ফরিদ মোড়লের জমজ ছেলে ও মেয়ে ছিল।
পেশায় আশুরা খাতুন গৃহিনী। আর আশুরার ভাই মফিজুর রহমান শার্শার বাগাঁচড়া বাজারের কিটনাশক ব্যবসায়ী ।
নিহতদের বড় ভাই শার্শার বাগআঁচড়া বাজারের কিটনাশক ব্যবসায়ী বকতিয়ার হোসেন জানান, তার ছোট  দুই ভাই বোন একই দিনেই জন্ম গ্রহন করে। ছোট ভাই মফিজুর করোনা  আক্রান্ত হলে কিডনি ও হার্টের সমস্যা দেখা যায়। পরে তাকে গত ২৩ জুন  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ২৮ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। গত শনিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় মফিজুর। অপরদিকে ভাইকে দেখা শুনার জন্য তার সাথেই ছিল বোন আশুরা। সেখান থেকে কোন ভাবে করোনা আক্রান্ত হয় আশুরা। শ্বাসকষ্ট শুরু হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার সেও মারা যায়।
বাঁগআচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াজ কবীর বকুল জানান, দুই দিনের ব্যবধানে জমজ দুই ভাই ভোনের মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে। স্বজনরা কোন ভাবে তাদেরকে সান্তনা দিতে পারছেন না। এসময় এ জনপ্রতিনিধি আরো জানান, শার্শা উপজেলাতে করোনা আক্রান্ত হয়ে প্রায় ৩শ জনের মত মানুষ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বাড়িতে বাড়িতে করোনা উপসর্গ জ্বর,সর্দি,কাশি ও শ্বাসকষ্টে ভুগছে অনেকে। প্রতিদিনই এসব আক্রান্তদের মধ্যে দুই তিন জন মারা যাচ্ছে। ভয়াবহ অবস্থা বিরাজ করছে এ উপজেলাটিতে।
শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউছুফ আলী জানান, নিহতরা করোনা আক্রান্ত ছিলেন। নিয়ম অনুযায়ী সাস্থ্য বিধি মেনে তাদেরকে দাপন করা হয়েছে। এছাড়া সংক্রমণ সতর্কতা হিসাবে নিহতদের বাড়িতে আগে থেকেই লকডাউন করা হয়েছে বলেও জানান এ স্বাস্থ্য কর্মকর্তা। এসময় তিনি আরো জানান,  মঙ্গলবার উপজেলাতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ জনের পরীক্ষা করে ১৩ জন পজেটিভ হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর