April 7, 2026, 4:05 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বন্দডাকপাড়ায় ১১ জুয়াড়ি গ্রেফতার

আব্দুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিনিধি:

mostbet

গত শনিবার (৩ জুলাই) কেরাণীগঞ্জের বন্দডাকপাড়া থেকে ১১ জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।
সূত্র জানায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ১১’টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন বন্দডাকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জুয়ার আসর তেকে জুয়া খেলা অবস্থায় ১১ জন জুয়াড়িকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ১৫৬ পিস জুয়া খেলার কার্ড (তাস), ১১ টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৮ শত ৫০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: ১. মো. নাদিম হোসাইন (২৬), ২. মো. বিপলব হোসেন (২৯), ৩. মো. রাজু (২৯), ৪. মো. ইব্রাহিম মল্লিক (২৩), ৫. মো. আরিফ হোসেন (২৭), ৬. মো. আহাদুল ইসলাম (৩০), ৭. মো. সেলিম মিয়া (৪৬), ৮. মো. শাহিন হোসেন (২৭), ৯. মো. আলামিন (২৭), ১০. মো. সাইফুল ইসলাম (২৮) ও ১১. মো. সাগর ওরফে হিরা (২৬)। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা বেশ কিছুদিন যাবত একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে বলে র‌্যাব সূত্র জানায়।

Share Button

     এ জাতীয় আরো খবর