আব্দুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিনিধি:
চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের মূল হোতা মুন্সিগঞ্জের মো. সম্রাটকে (২১) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। রবিবার (৪ জুলাই) সিরাজদিখান থানা এলাকা থেকে সম্রাটকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মাহ্ফুজুর রহমান।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাহ্ফুজুর রহমান জানান যে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রবিবার (৪ জুলাই) রাত আনুমানিক ৩’টার দিকে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন খাসকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অ্যামুনেশন লোড অবস্থায় ২ টি বিদেশী রিভলবারসহ কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী মো. সম্রাটকে গ্রেফতার করে র্যাবের আভিযানিক দল।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবত মুন্সিগঞ্জের সিরাজদিখানসহ আশেপাশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, অবৈধ ভূমি দখলসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ও অবৈধ অস্ত্র ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান র্যাবের দায়িত্বশীল অফিসার মাহ্ফুজুর রহমান।