April 8, 2026, 11:22 pm

mostbet
সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

স্ত্রীর সহ সাবেক ওসি প্রদীপ-এর সব সম্পত্তি ক্রোকের নির্দেশ

Md. Al mamun,Cox's bazar::
স্ত্রীর সহ সাবেক ওসি প্রদীপ-এর সব সম্পত্তি ক্রোকের নির্দেশ
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি বরখাস্ত হওয়া ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করে রিসিভার হিসেবে গ্রহণ করার জন্য চট্টগ্রাম ও কক্সবাজারের জেলা প্রশাসককে আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ জুন) সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এই আদেশ দেন। আদালত বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রীর চট্টগ্রামের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি চট্টগ্রামের জেলা প্রশাসক ও কক্সবাজারের সম্পত্তি কক্সবাজারের জেলা প্রশাসককে ক্রোক করে তাদের অধীনে রাখার নির্দেশ দেন। দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় এই নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার এজাহারে নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার একটি ছয়তলা বাড়ি প্রদীপ কুমার দাশ ‘ঘুষ ও দুর্নীতির’ মাধ্যমে অর্জিত অর্থ গোপন করার জন্য শ্বশুরের নামে নির্মাণ করেন বলে উল্লেখ করা হয় । পরবর্তীতে ওই বাড়িটি প্রদীপ দাশের শ্বশুর তার স্ত্রী ‍চুমকি কারণের নামে দান করেন। দানপত্র দলিল হলেও বাড়িটি প্রদীপ দাশ ও তার স্ত্রী চুমকি কারণ কর্তৃক অর্জিত বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। এছাড়া আয়কর রিটার্নে আসামি চুমকি কারণের কমিশন ব্যবসা এবং বোয়ালখালী উপজেলায় ১০ বছরের জন্য লিজ নেওয়া পাঁচটি পুকুরে মাছের ব্যবসার যে আয় দেখানো হয়েছে তাও স্বামী প্রদীপ দাশের অপরাধলব্ধ অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের উদ্যেশ্যে ভুয়া ব্যবসা প্রদর্শন করে দেখানো হয়েছে বলে মামলায় উল্লেখ করে দুদক।
গত বছরের ২৩ অগাস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে ওসি প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করেন। মামলায় ওসি প্রদীপের সংগে তার স্ত্রী চুমকি কারণকেও আসামি করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর