April 7, 2026, 4:39 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

গড় আয়ু বেড়ে ৭২ বছর ৮ মাস

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

 

মহামারি করোনার মধ্যেও ২০২০ সালে দেশে মানুষের গড় আয়ু দশমিক দুই শতাংশ বেড়ে ৭২ দশমিক আট বছরে দাঁড়িয়েছে। এছাড়া দেশে বর্তমানে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ ১ হাজার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২০ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে ২০১৯ সালে গড় আয়ু ছিল ৭২ দশমিক ছয় বছর। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিবিএস কার্যালয়ে এ প্রতিবেদন প্রকাশ করেন।

প্রকাশনায় জানানো হয়, ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ ১ হাজার। জনসংখ্যা বাড়ার হার ১ দশমিক ৩০, গড় আয়ু ৭২ দশমিক ৮ মাস। এর মধ্যে নারীদের প্রত্যাশিত গড় আয়ু ৭৪ দশমিক ৫ মাস এবং পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ মাস। এর আগে ২০১৫ সালে গড় আয়ু ছিলো ৭০ বছর ৯ মাস।

এছাড়া দেশে দরিদ্র মানুষের হার এখন সাড়ে ২০ শতাংশ। যা মোট জনসংখ্যার প্রায় সাড়ে ৩ কোটি। আর হত দরিদ্রের হার সাড়ে ১০ শতাংশ। স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়নের ধারা অব্যাহত আছে। জনবহুল দেশ হওয়া সত্ত্বেও জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য আছে।

প্রকাশনায় আরো জানানো হয়, মোট প্রজনন হার ২ দশমিক ০৪ শতাংশ, প্রতি হাজারে মাতৃ মৃত্যুর হার ১ দশমিক ৬৩ শতাংশ। দেশে শিক্ষার হার বেড়ে ৭৫ দশমিক ২ শতাংশ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। তবে কমেছে শিশু ও মাতৃ মৃত্যু হার। এছাড়াও দেশের শতকরা ৯৬ দশমিক ২ শতাংশ মানুষ বিদ্যুৎ সেবার আওতায় রয়েছেন বলে জানিয়েছে পরিসংখ্যান ব্যুরো।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর