April 7, 2026, 4:40 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

শীর্ষ সন্ত্রাসী রাজিবের সহযোগী বাবু গ্রেফতার; মাদক ও অস্ত্র উদ্ধার

আব্দুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিনিধি:

mostbet

আম-জনতাকে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের হোতা নারায়ণগঞ্জের মো. নুরুল আমিন ওরফে বাবুকে (২২) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। গত শনিবার রুপগঞ্জ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি. মো. সম্রাট তালুকদার।
তিনি জানান যে, মো. নুরুল আমিন ওরফে বাবু শীর্ষ সন্ত্রাসী রাজিবের সহযোগী। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২৬ জুন) রাত আনুমানিক সাড়ে ৯’টার দিকে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন ব্রহ্মণগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসী নুরুল আমিন ওরফে বাবুকে গ্রেফতার করে। এ সময় তার দখল থেকে ৩৩৬ ক্যান বিয়ার, ২৮ বোতল ফেন্সিডিল এবং নানা ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করে র‌্যাব-১১ এর আভিযানিক দল।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জসহ এর আশপাশের এলাকায় বেশ কিছুদিন যাবত আম-জনতাকে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজিসহ এলাকায় প্রভাব বিস্তারের পাশাপাশি মাদক ব্যবসা করে আসছিল। তাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্যও বেরিয়ে এসেছে বলে জানান র‌্যাব-১১ এর এই কর্মকর্ত।

Share Button

     এ জাতীয় আরো খবর