April 6, 2026, 3:20 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

স্বরূপকাঠীতে হাতের আচড়েই উঠে যাচ্ছে ডেক্স কার্পেটিংয় রাস্তা

অনিমেষ হালদার,পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

mostbet

পিরোজপুরের স্বরূপকাঠীতে রাস্তায় সংস্কারাধীন ডেক্স কার্পেটিংয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

উপজেলার সোহাগদল ইউনিয়নের ইন্দেরহাট-সনি সিনেমা হল পর্যন্ত সংস্কারাধীন রাস্তায় আদি কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ নির্মাণ কাজ সম্পাদন  করছে।

৭২ লাখ টাকা বাজেটের এ নির্মাণাধীন রাস্তার কিছু অংশ ৮ দিন আগে ডেক্স কার্পেটিং করা হলেও হাতের আচড়েই উঠে যাওয়া, গাইডওয়াল নির্মাণ না করেই ভাঙ্গা অংশে রাস্তা নির্মাণ, বৃষ্টির মধ্যেও নির্মাণ কাজ চালিয়ে যাওয়াসহ কিছু কিছু জায়গায় ২৫ মি.মি এর জায়গায় ১০-১২ মি.মি রাস্তা নির্মাণ করার প্রমাণ মিলেছে।

স্থানীয় জনসাধারণ ও চালকরা জানান, আষাঢ় মাসের বৃষ্টিতেই এ রাস্তার ডেক্স কার্পেটিং উঠে যাবে। তবে হামলা-মামলার ভয়ে ঠিকাদার বা নির্মাণ কাজের বিরুদ্ধে মুখ খুলতেও শঙ্কা প্রকাশ করেছেন অভিযোগকারীরা।

স্বরূপকাঠী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, বিগত সময়ে একজন ইউপি সদস্য নির্মাণ কাজের বিরুদ্ধে অভিযোগ করায় হামলার মামলার শিকার হয়েছেন তাই অনিয়ম দেখেও এলাকাবাসী অভিযোগ প্রকাশে ভয় পাচ্ছেন।

অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশল অফিসের এসও জয়নাল জানান, ম্যাকাডাম (ইটের স্তর) লামছাম (কোনমতে) হয়েছে। তবে ইটের স্তর কতটুকু দিয়েছেন সে বিষয়ে কোন সদুত্তর করেননি।

এবিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী মীর আলী সাকির বলেন, আপনাদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। আমি লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন জানান, আমি উপজেলা প্রকৌশলীকে বলেছি। তিনি রাস্তার অনিয়মের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর