April 9, 2026, 12:51 pm

mostbet
সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত

বেনাপোল থেকেএনামুলহকঃ
বেনাপোল স্থল বন্দরে আমদানি পণ্য বোঝাই  ভারতীয় ট্রাকে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।
সোমবার (৭ জুন) সন্ধ্যায় বন্দরের ৩২নং শেডের সামনে মেইন রোডে রাখা ভারত থেকে আমদানিকৃত ২৫ টন ব্লিচিং পাউডার বোঝাই ট্রাকটিতে আগুন ধরে, পণ্য সহ পুড়ে ভস্মীভূত হয়েছে। এসময় আনছার ক্যাম্পের বিপরীত পাশের ওয়্যারহাউজের মধ্যে থাকা আমদানি পণ্যবাহী ট্রাকটি দিকবিদিক ছুটাছুটি করতে থাকে।
স্থানীয়রা এসময় ফায়ার সার্ভিসে খবর দিলে, বেনাপোল ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে  আনে।
উক্ত পণ্য খালাসের কাজে আলমুদারিপ নামে একটি সিএন্ডএফ এজেন্ট নিয়োজিত ছিল বলে জানা যায়।
বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের কার্গো বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭ টার সময় প্রবল ঝড় বৃষ্টির মধ্যে ২৫ টন ব্লিচিং পাউডার বোঝাই পণ্যবাহী  ট্রাকটিতে আগুন ধরে যায়। বৃষ্টির কারণে আগুনের সূত্রপাত মন্তব্য করে তিনি বলেন,
ব্লিচিং পাউডার দাহ্য পদার্থ। এতে পানি লাগলে আগুন ধরে যায়। এর আগেও লিংক রোডে কয়েকটি ব্লিচিং পাউডার পণ্যবাহী ভারতীয় ট্রাকে আগুন ধরে পণ্য সহ ট্রাকগুলো ভস্মিভুত হয়েছে।
বেনাপোল ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার সুমন হেসেন বলেন, কি কারণে আগুন লেগেছে তা এখন বলা সম্ভব হচ্ছে না।
Share Button

     এ জাতীয় আরো খবর