April 7, 2026, 1:05 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

আজিমপুর স্টাফ কোয়ার্টার থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

 

রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টার থেকে ইসরাত জাহান তুষ্টি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সে ঢাবির ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা যায়।

রোববার সকাল সোয়া ৭টার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। পরে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন চিকিৎসকরা। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, দুজন শিক্ষার্থী মিলে স্টাফ কোয়ার্টারের নিচতলায় একটি বাসায় সাবলেট ভাড়া থাকতেন ইসরাত জাহান তুষ্টি। সকালে তার রুমমেট ঘুম থেকে উঠে বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পায়। ভেতর থেকে তখন কলের পানির শব্দ শোনা যাচ্ছিল। এরপর ওই রুমমেট ট্রিপল নাইনে ফোন করলে পরে ওই বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

মৃতের সহপাঠী শাফায়েত আহমেদ জানান, তুষ্টি থাকতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ৪২২ নম্বর কক্ষে। তবে হল বন্ধ থাকায় সে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে সাবলেট থাকতেন। আর তার বাড়ি নেত্রকোনা আটপাড়া উপজেলার। তার বাবার নাম আলতু মিয়া।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম জানান, সকাল সোয়া ৭টার দিকে খবর পেয়ে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টার ইউনিট ২-এর ১৮ নম্বর ভবনের নিচতলায় একটি রুমের বাথরুমের দরজা ভেঙে ভেতরে অচেতন অবস্থায় থেকে উদ্ধার করা হয় ইসরাত জাহানকে। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, অসুস্থতাজনিত কারণে সে বাথরুমের ভেতরে পড়ে মারা যেতে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেয়েছি। সে গতকাল বৃষ্টিতে ভিজেছিল, এ ছাড়া তার ঠান্ডার সমস্যা ছিল বলে জানতে পেরেছি। তবে, এছাড়াও আর কোন কারণ আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর