April 13, 2026, 9:55 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

এলএসডি সম্পৃক্ততা, ৫ শিক্ষার্থী রিমান্ডে

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি মাদক সেবন ও বেচাকেনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সোমবার এই আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন- সাইফুল ইসলাম সাইফ (২০), এস এম মনওয়ার আকিব (২০), নাজমুস সাকিব (২০), নাজমুল ইসলাম (২৪) ও বি এম সিরাজুস সালেকীন (২৪)।

এর আগে ৫ আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার ৫ জনকে জিজ্ঞাসাবাদে এলএসডি ব্যবসার সঙ্গে যুক্ত আরও ১৫ টি গ্রুপের সন্ধান পেয়েছে তারা। তাদের কাছ থেকে ২ হাজার মাইক্রোগ্রাম এলএসডি, আইস ও গাঁজা জব্দ করা হয়।

১৫ মে নিহত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে এলএসডির সন্ধান পায় গোয়েন্দা বিভাগ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে গ্রেপ্তার করে তারা। ডিবি জানায়, হাফিজুরকে তাঁর বন্ধুরা এলএসডি সেবন করানোর পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এক ডাব বিক্রেতার দা কেড়ে নিয়ে নিজের গলায় চালিয়ে দেন। এর কয়েক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়। ডিবির এই বক্তব্যের পর এলএসডি নতুন করে আলোচনায় আসে।
//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর