April 7, 2026, 8:02 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

মুনিয়া মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন

ডিটেকটিভ ডেস্কঃঃ
মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যার প্ররোচনার মামলায় আসামিদের বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সন্তান ও মহানগর ছাত্রলীগ।

mostbet

বুধবার দুপুরে নগরীর কান্দিরপাড় টাউন হলের সামনে মানববন্ধন করেন তারা।

ঘন্টাব্যাপি এই মানববন্ধনে একাত্মতা জানিয়েছে কুমিল্লা জেলা, শহর ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তারা।

গত ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন নিহতের বোন নুসরাত।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর