April 8, 2026, 1:57 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

পটুয়াখালীর দুমকিতে ভেঙ্গে পড়লো আয়রন ব্রিজ

রাজিব হোসেন সুজন, বরিশাল ব্যুরোঃ

mostbet

পটুয়াখালীর দুমকিতে জরাজীর্ণ এলজিইডির ১৫ মিটার ফুট আয়রণ ব্রিজটি ভেঙ্গে পড়ায় দুর্ভোগে পড়েছে দু’পারের বাসিন্দারা।

সম্প্রতি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান আ’লীগের প্রার্থী (নৌকা) এডভোকেট গাজী মো: নজরুল ইসলাম তার নির্বাচনী গণসংযোগের ৪/৫টি মোটরসাইকেলে ৯/১০জনকর্মী-সমর্থকনিয়ে ব্রীজটিতে ওঠলে মুহুর্তে ভেঙ্গে পড়ে। তবে এতে তেমন কেউ হতাহত হয়নি। ব্রীজটি ভেঙ্গে পড়ায় পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডের বাসিন্দারা খাল পাড়াপাড়ে চরম ভোগান্তিতে পড়েছে।

স্থানীয় সূত্রে জানাযায়, পাংগাশিয়া ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডের মধ্যেবর্তি তক্তাখালী খালের ওপর অন্তত: দেড়যুগ আগে ফুট আয়রণ ব্রীজটি নির্মাণ করে এলজিইডি। দীর্ঘদিন যাবৎ সংস্কারাভাবে ব্রীজটি জড়াজীর্ণ হয়ে পড়ে।

গ্রামবাসীরা ভারী যানবাহন ও মালামাল পারাপার বন্ধ রেখে পায়ে হেটে চলাচল করছিল। নির্বাচনী গণসংযোগে আরোহীসহ ৪/৫টি মোটরসাইকেল একযোগে উঠে পড়ায় ব্রীজটি খালের মধ্যে ভেঙ্গে পড়ে যায়। এ ব্যাপারে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: আলমগীর সিকদার জানান, ৭ ও ৮নং ওয়ার্ডের বাসিন্দাসহ সাধারণ মানুষের নিত্য চলাচলের গুরুত্বপূর্ণ ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় মানুষ দুর্ভোগের শিকার হয়েছে।

বিশেষত: ২/৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খাল পারাপারে বিকল্প দূরের পথ ব্যবহারে ভোগান্তি পোহাতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, চেয়াম্যান হয়ে ৫বছরে যিনি ব্রিজটি সংস্কার করতে পারেনি, তিনি সংস্কারের বদলে ব্রীজটি ভেঙ্গে ফেলে সাধারণ মানুষকে আরও ভোগান্তিতে ফেলেছে। একই অভিযোগ ওই এলাকার অনেকের।

ব্রিজ ভেঙ্গে পড়ার সত্যতা স্বীকার করে এড. গাজী নজরুল ইসলাম জানান, ব্রিজটি নড়বরে ছিল, তবে এতো নাজুক অবস্থা বুঝতে পারিনি। আল্লাহ রহমত করেছে, হালকা ব্যাথা-ফুলা হলেও কারো বড় ধরণের তেমন একটা ক্ষতি হয়নি। তিনি বলেন, দ্রুত ব্রিজটি সংস্কারের জন্য এলজিইডি প্রকৌশলীকে বলেছি। উপজেলা পরিষদের মাসিক সভায় উত্থাপন করা হয়েছে। যতদ্রুত সম্ভব ব্রিজটি মেরামত করা হলে ভোগান্তি থাকবে না।

উপজেলা প্রকৌশলী মো: আজিজুর রহমান বলেন, পাংগাশিয়া ইউনিয়নের ১৫মিটার আয়রণ ফুট ব্রিজটি ভেঙ্গে পড়ার খবর পেয়েছি। সরেজমিন দেখে মেরামতের ব্যবস্থা করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর