April 9, 2026, 12:29 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

দুই মামলায় ফের মামুনুলের ৫ দিনের রিমান্ড

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

রাজধানীর পল্টন থানার নাশকতার ২ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এর আগে বেলা ১২ টার দিকে মামুনুল হককে ঢাকা সিএমএম আদালতে নিয়ে যাওয়াা হয়। পরে পল্টন থানায় নাশকতার ৫ মামলায় ১৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

এসময় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ চায় পুলিশ।

নাশকতার ২ মামলার একটিতে ২ দিন ও অন্যটিতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সিএমএম আদালতে পল্টন থানায় করা নাশকতার আরো ৩ মামলায় পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি চলছে।

গত ২৬ এপ্রিল মতিঝিল ও পল্টন থানার নাশকতার দুই মামলায় মামুনুলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর ১৯ এপ্রিল মোহাম্মদপুর থানায় হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম, চুরি মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে ডিবি। নরেন্দ্র মোদির সফরের সময় ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত সহিংসতায় দেশে ১৭ জনের মৃত্যু হয়। এসব সহিংসতার ঘটনায় সারাদেশে প্রায় অর্ধশতাধিক মামলা হয়েছে। মামুনুলকে এসব ঘটনার মূল ইন্ধনদাতা মনে করছে পুলিশ।

 

 

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর