April 9, 2026, 6:01 am

mostbet
সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জে অধ্যক্ষে’র দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃঃ
 গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম আলহাজ্ব মোঃ হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ গোলাম আজম খাঁ’র বিরুদ্ধে আনীত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
বিভিন্ন সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর জেলা প্রশাসক আব্দুল মতিনের নির্দেশক্রমে সাধারণ শাখার সহকারি কমিশনার শাহীন দেলোয়ার স্বাক্ষরিত নির্দেশ ও অভিযোগপত্র জেলা শিক্ষা অফিসার বরাবরে প্রেরণ করেছেন। উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারি অধ্যাপক আনোয়ার হোসেনসহ ১১ শিক্ষকের স্বাক্ষরিত ৪ পৃষ্ঠার অভিযোগ আনয়ণ করে ভুক্তভোগী অভিযোগকারী শিক্ষকগণ ন্যায় বিচার প্রত্যাশা করেন। তাঁরা অভিযোগে উল্লেখ করেন- সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ গোলাম আজম খাঁ‘র বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৪ পুলিশ হত্যাসহ ২০১৩ সালের ২৮ ফ্রেব্রুয়ারী ও এর পরবর্তীতে জামায়াত-শিবিরের বিভিন্ন নাশকতার মামলা বিচারাধীন রয়েছে। তিনি ইতোমধ্যে আত্মসাৎকৃত প্রতিষ্ঠান ও ছাত্রাবাসের ৬ লাখ ৬৯ হাজার ৮শ’ ২০ টাকার মধ্যে ৫ লাখ টাকা সংশ্লিষ্ট ব্যাংক হিসাব নম্বরে জরিমানা জমা দিয়েছেন। এদিকে, ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ১১ শিক্ষকের স্বাক্ষরীত অভিযোগের প্রেক্ষিতে অবস্থা বেগতিক দেখে সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ গোলাম আজম খাঁ নিজেও একই দপ্তরে পাল্টা অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে মোবাইলফোনে কথা হলে জেলা শিক্ষা অফিসার এনায়েদ হোসেন জানান, এ মাসেই তদন্ত পূর্বক জেলা প্রশাসক বরাবরে প্রতিবেদন দাখিল করা হবে।
Share Button

     এ জাতীয় আরো খবর