April 8, 2026, 7:38 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

বিশ্ব নবীর ব্যাঙ্গচিত্রের প্রতিবাদে মহিপুরে জমইয়াতে হিযবুল্লাহ বিক্ষোভ সমাবেশ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃঃ

mostbet

ফ্রাসে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র  প্রদর্শনের  প্রতিবাদ জানিয়ে পটুয়াখালীর মহিপুরে  মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ। বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মহিপুর থানা শাখার উদ্যোগে বুধবার  সকাল ১০টায় মহিপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিল নিয়ে মহিপুর বন্দরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মহিপুর বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শেখ রাশেল সেতুর উপরে মানববন্ধন করে। মাববন্ধনে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা শাখার মুজাহিদ কমিটির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মহিপুর থানা শাখার উপদেষ্টা আলহাজ্ব নুরুল ইসলাম, বাংলাদেশ  জমইয়াতে হিযবুল্লাহ মহিপুর থানা শাখার সভাপতি মো আফজাল হোসেন হাওলাদার, বাংলাদেশ  জমইয়াতে হিযবুল্লাহ মহিপুর থানা শাখা সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, যুব হিযবুল্লাহ সভাপতি মোঃ হান্নান। প্রতিবাদ সমাবেশে হাজারো তৌহিদী জনতা অংশগ্রহণ করে।
মানববন্ধন শেষে  বক্তারা বলেন, ফ্রান্স মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পরিকল্পিত ভাবে বিশ্ব নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শণ করেছে। এর চরম মুল্য দিতে হবে ফ্রান্সকে। বক্তারা, ফ্রান্সের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক, পন্য বর্জন, বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানান। এসময় তারা ফ্রান্সকে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাওয়ার আহবান করে। মানববন্ধন শেষে বিশ্ব মুসলিমদের শান্তি ও কল্যানে দোয়া মুনাজাত করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর