April 9, 2026, 1:38 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সরিষাবাড়ীতে সাত ঔষধ দোকানে ভ্রাম্যমান আদালতে জরিমানা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃঃ

mostbet


জামালপুরের সরিষাবাড়ীতে আকস্মিক অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত সাত ঔষধ দোকানদারকে জরিমানা করেছেন। আজ বুধবার দুপুরে উপজেলার পৌর এলাকার হাসপাতাল রোড় ও শিমলাবাজারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ।

জানা যায়, উপজেলার পৌরসভার হাসপাতাল রোড় ও শিমলাবাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় লাইসেন্স না থাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা, দোকানে র্ফামাসিস্ট না রাখা ও ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ রাখার অপরাধে সাত ঔষধের দোকানদারকে ১৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত হাসপাতাল রোড়ের ইউসুফ মেডিকেল ফার্মেসীকে ২ হাজার, ভাই ভাই ফার্মেসী ৩ হাজার, মাহাদী ফার্মেসী ৫ হাজার, বিসমিল্লাহ মেডিকেল ফার্মেসী ২ হাজার, মেসার্স মাওয়া ফার্মেসীকে ১ হাজার এবং শিমলাবাজারের অঞ্জুলী ফার্মেসী ৩ হাজার ও ভাই ভাই -২ ফার্মেসীকে ১হাজার ৫শত টাকা জরিমানা করে তাৎক্ষনিক আদায় করেন।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক শফিকুল ইসলাম, জামালপুর জেলার ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক গৌরি আমির বশাকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

Share Button

     এ জাতীয় আরো খবর