April 9, 2026, 11:36 pm

mostbet
সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

রাজশাহীতে রেঞ্জের সার্কেল অফিসারগণের দায়িত্ব ও কর্তব্য অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান ::
রাজশাহী রেঞ্জের সার্কেল অফিসারগণের দায়িত্ব ও কর্তব্য অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০২ নভেম্বর) ২০২০ ইং তারিখ সকাল ১০ ঘটিকায় রেঞ্জ কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে সার্কেল অ্যাডিশনাল এসপি ও এএসপিগণের দায়িত্ব-কর্তব্য অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের সম্মানিত অভিভাবক ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, বাংলাদেশ পুলিশ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম মহোদয় রেঞ্জের সার্কেল অ্যাডিশনাল এসপি ও এএসপিগণকে স্ব স্ব অবস্থান থেকে তাদের উপরে অর্পিত দায়িত্ব-কর্তব্য যথাযথভাবে পালন করার বিষয়ে সঠিক পরামর্শ প্রদান করেন।
এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রাজশাহী রেঞ্জ, পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীসহ রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা।
Share Button

     এ জাতীয় আরো খবর