April 9, 2026, 8:45 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জে বাবা-ছেলের কারাদণ্ড

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারি কাজে বাঁধা দেয়ায় বাবা-ছেলের বিরুদ্ধে ৭ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেলে দণ্ডিত বাবা-ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে। এরা হলেন, উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের দবির উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (৪৫) ও তার পুত্র খায়রুল ইসলাম (২০)। এরআগে রবিবার রাতে বাবা ও ছেলেকে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে আটক করেন ভ্রাম্যমান আদালত। পরে তাদেরকে ৭ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। একটি সূত্র জানায়, রবিবার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাকিল আহমেদ জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়ে ঘটনাস্থলে তদন্ত করতে গেলে দণ্ডিত বাবা-ছেলেদ্বয় বাধা প্রধান করেন। এসময় ভ্রাম্যমান আদালত তাদেরকে আটক করে এ আদেশ প্রধান করেছেন বলে জানা গেছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি অফিসার (ভূমি) শাকিল আহমেদ ও এএসআই বাদল মিয়া পৃথক পৃথকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর