April 12, 2026, 9:36 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

৩৯ মুক্তিযোদ্ধা বিসিএস কর্মকর্তাকে সচিব পদমর্যাদা দেয়ার নির্দেশ

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

স্বাধীনতার পর প্রথম বিসিএস প্রশাসনের ৩৯ জন মুক্তিযোদ্ধা কর্মকর্তাকে (বর্তমানে অবসরে থাকা) সচিব পদমর্যাদাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রেজা-ই-রাব্বী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

রায়ে বলা হয়েছে, ১৯৯৮ সালের ‘উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি/নিয়োগের নীতিমালা’ অনুযায়ী অবসরে যাওয়া এসব যুগ্ম সচিব ও উপসচিব প্রাপ্যতা অনুসারে পদোন্নতিসহ আনুসাঙ্গিক সুবিধা ও পদমর‌্যাদা পাবেন। আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ২০০২ সালের ‘উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি/নিয়োগের বিধিমালা’ মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে প্রযোজ্য বা কার্যকর হবে না।

এর আগে অবসরে যাওয়া বিসিএস প্রশাসনের পদোন্নতিবঞ্চিত ৩৯ জন মুক্তিযোদ্ধা কর্মকর্তাকে সচিব পদমর্যাদাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেয়ার নির্দেশ চেয়ে ২০১৩ সালে রিটটি দায়ের করা হয়।

ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট।  রুলে অবসরে যাওয়া বিসিএস প্রশাসনের ৩৯ মুক্তিযোদ্ধা কর্মকর্তাকে সচিব পদমর্যাদাসহ অন্যান্য সুযোগ-সুবিধা কেন প্রদান করা হবে না, তা জানতে চাওয়া হয়।  দীর্ঘদিন পর ওই রুলের শুনানি শেষে রোববার রায় ঘোষণা করেন আদালত।

Share Button

     এ জাতীয় আরো খবর