April 12, 2026, 9:19 pm

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রাজশাহীতে প্রাণ কোম্পানির জবর দখল’ কৃষকের জমি ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান ::
রাজশাহীর গোদাগাড়ীতে প্রাণ কোম্পানি কর্তৃক কৃষক মোঃ মখলেশের জমি অবৈধভাবে দখলের প্রতিবাদ ও দখলকৃত জমি ফিরিয়ে দিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। শনিবার (৩১ অক্টোবর) ২০২০ ইং বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সংগঠনটির পক্ষ থেকে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
রাজশাহী প্রেসক্লাব ও স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্মৃতি পরিষদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সালাউদ্দীন মিন্টু, শহীদ পরিবারের সদস্য ডা. রোকনুজ্জামান রিপন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, জেলার গোদাগাড়ীতে প্রাণ কোম্পানি সাধারণ কৃষকের জমি দখলে নিতে পুলিশ দিয়ে নিযার্তন চালিয়েছে এবং অবৈধভাবে কাটা তারের বেড়া দিয়ে জমি ঘিরে রেখেছে। ফসল ফলাতে না পারায় করোনাকালীন সংকটে অধার্হারে-অনাহারে দিনাতিপাত করছে কৃষক পরিবার। এছাড়া দফায় দফায় ওই কৃষকের ওপর হামলাও চালানো হয়েছে। অনতিবিলম্বে জমি ফিরিয়ে দিতে হবে ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলে কাটা তারের বেড়া অপসারণ করে জনগণই জমি উদ্ধার করবে।
বক্তারা আরো বলেন, প্রশাসন-আমলাদের ওপর ভর করে রাজনীতি হয় না। জনগণকে সঙ্গে নিয়ে জনগণের ওপরই ভর করে রাজনীতি করতে হয়। রাজনীতিবিদরা জনগণের দাবি-দাওয়া পূরণে সোচ্চার নেই। কৃষকের জমি কৃষকেরই থাকবে। তবে রাজনীতিবিদরা সহযোগিতা না করলেও জনগণকে সঙ্গে নিয়ে দখলকৃত জমি ফিরিয়ে আনা হবে।
Share Button

     এ জাতীয় আরো খবর