পুলিশ সূত্রে জানাগেছে, ঝিকরগাছা থেকে যাওয়া ও বাকড়া থেকে আসা দুটি
মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় নিহতরা হলেন, ঝিকরগাছা উপজেলার
বায়শা গ্রামের আসলাম আলীর ছেলে হোসেন আলী (২০) ও একই উপজেলার সোনাকুড়
গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন হোসেন (১৯)। আহতরা হলেন, বায়শা গ্রামের
কামরুল ইসলামের ছেলে আক্তারুল ইসলাম(১৩), শফিকুল ইসলাম ছেলে রাব্বি হোসেন
(১৮),আজিম উদ্দিন ছেলে নাইম হোসেন(১২)।
ঝিকরগাছা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান,
নিহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো
হয়েছে। আর আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাতপাতালে পাঠানো
হয়েছে।