April 16, 2026, 4:45 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পটুয়াখালীতে রাষ্ট্রীয় অধিকার আদায়ের দাবিতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি::

mostbet


পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে পানি বিদ্যুতের সংকট, সড়কের বেহাল দশা, হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার দূরাবস্থা, দূবৃত্ত কর্তৃক জমি দখল, শিক্ষা ব্যবস্থার সংকট, ঘুষ দূর্ণীতিকে বিপর্যস্ত নাগরিকদের মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সামাজিক সংগঠন কলাপাড়া নাগরিক উদ্যোগ। বুধবার বেলা ১১টায় কলাপাড়া পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চেীধুরী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগের আহবায়ক নাসির তালুকদার। কলাপাড়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি করে সভায় বক্তব্য রাখেন প্রভাষক রফিকুল ইসলাম, শিক্ষক আতাজুল ইসলাম, আবুল হোসেন, দিবাকর সরকার, মতিউর রহমান মতিন, কবির হোসেন প্রমুখ। কলাপাড়া পৌর শহরের অধিকাংশ রাস্তার বেহাল দশা এবং বিদ্যুত গেলেই পানি চলে যায় এ সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি ছাড়াও হাসপাতালে দরিদ্রদের বিনা ভিজিটে চিকিৎসা, টেষ্ট বানিজ্য বন্ধ ও কলাপাড়ায় পল্লী বিদ্যুতের অতিরিক্ত ভৌতিক বিল থেকে মুক্তির দাবি জানান। তাদের এ দাবি পূরণ না হলে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো পৌরবাসীকে সাথে নিয়ে ঘেরাও করার আলটিমেটাম দেন নাগরিক উদ্যোগের সদস্যরা।

Share Button

     এ জাতীয় আরো খবর