April 16, 2026, 4:45 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) ::

mostbet

যশোরের কেশবপুরে বুধবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হোসেন নামে এক ভ্যান চালক মারা গেছেন। সে উপজেলার কাঁস্তা গ্রামের কসিম উদ্দিন সরদারের ছেলে।

নিহতের পিতা কসিম উদ্দিন সরদার জানান, তার ছেলে ভ্যান চালক সোহেল হোসেন (৩০) নিজের ব্যাটারি চালিত ভ্যানের চার্জারের তার সুপারি কাটা জাতি দিয়ে কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সোহেল হোসেনের ভাটার কাজে যাওয়ার কথা থাকায় সে কারণে নিজের ব্যাটারি চালিত ভ্যান ও ভ্যানের চার্জার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চার্জারের তার সুপারি কাটা জাতি দিয়ে কেটে বিচ্ছিন্ন করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ  জসীম উদ্দিন বলেন, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর