র্যাব-১০ এর পৃথক পৃথক অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ইয়াবাসহ আটক ০৩

অদ্য ২৬ অক্টোবর ২০২০ খ্রিঃ তারিখ অনুমান রাত ০১.৩০ ঘটিকার সময় র্যাব-১০, এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃত্বে একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন পশ্চিম বেহাকৈর এলাকায় অভিযান পরিচালনা করে ৮২৫ (আটশত পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শওকত আলম (২০), পিতা- শাহ আলম, সাং- উত্তর ননিয়া ছড়া, ২নং ওয়ার্ড, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১ টি মোবাইল উদ্ধার করা হয়।
এরপূর্বে গত ২৫ অক্টোবর ২০২০ খ্রিঃ তারিখ অনুমান ২৩.০৫ ঘটিকার সময় ডিএমপি’র যাত্রাবাড়ী থানাধীন দনিয়া কলেজ মাঠ সংলগ্ন এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৯৪১ (নয়শত একচলিশ্ল) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আরিফ মুন্সী (২৯), পালক পিতা ও শশুর- মৃত আনিছ উদ্দিন মুন্সী, সাং- ছয়গাঁও, থানা- ভেদরগঞ্জ, জেলা- শরিয়তপুর, ২। ফারুক মাহমুদ (৬২), পিতা- মৃত খলিল মাহমুদ, সাং- মল্লিক কান্দি, থানা- ভেদরগঞ্জ, জেলা- শরিয়তপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২ টি মোবাইল ও নগদ ৩৮৮৫ (তিন হাজার আটশত পচাশি) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জের সোনারগাঁও ও রাজধানীর যাত্রাবাড়ী থানাসহ ঢাকা শহরের আশপাশ এলাকায় মাদক ব্যবসায়া পরিচালনা করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।