এসএম আক্কাস সিরাজগঞ্জ,জেলা প্রতিনিধিঃঃ
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা রাজাপুর ইউনিয়ানের সমেশপুর গ্রামের বাসিন্দা নজরুল সরকার (৬০) নামে এক বৃদ্বা নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে (সিরাজগঞ্জ-এনায়েতপুর) মহাসড়কের ত্রিমণীতে রাস্তা পার হতে গিয়ে অপরদিক থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা লেগে গুরুতর আঘাত পেয়ে নিহত হয়েছে।
নিহত নজরুল সরকার(৬০) বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর পশ্চিম পাড়ার বাসিন্দা। ইতিমধ্যে দূর্ঘটনাস্হান পরিদর্শন করেছেন বেলকুচি থানা পুলিশ।
এবিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাহাউদ্দীন ফারুকীর সাথে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।