রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান ::
রাজশাহীতে মহানগরীতে বিপুল পরিমান হেরোইনসহ মোঃ ইসমাঈল হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে বোয়ালিয়া থানাধীন গৌরহাঙ্গা মোড়ে একটি ফলের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হন।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন, আরএমপি’র সহকারী পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন। সহযোগীতায় ছিলেন এসআই মোঃ আঃ মতিন, এসআই মোঃ মোস্তাফিজার রহমান, এএসআই মোঃ নাজমুল হক, এএসআই রানা আহম্মেদ ও সঙ্গীয় পুলিশ ফোর্স। আটককৃত মাদক ব্যবসায়ী ইসমাঈল গাদাগাড়ী থানাধিন উজানপাড়া (মাটিকাটা কলেজ সংলগ্ন), গ্রামের মোঃ সাহাবুদ্দীন ইসলাম ওরফে মন্টু’র ছেলে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর), মোঃ গোলাম রুহুল কুদ্দুস জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইসমাঈল হোসেন জানায়, তিন হাজার টাকার বিনিময়ে জব্দকৃত হেরোইনগুলো গোদাগাড়ী থেকে রাজশাহীর বাসস্ট্যন্ডে নিয়ে আসছিল। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
অপরদিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তি রাজশাহী মহানগরীর গোয়েন্দা পুলিশের অভিযানে ৪০০ পিচ ইয়াবাসহ ০২ মাদক ব্যাবসায়ীকে আটক করতে সক্ষম হন। একইদিন মঙ্গলবার (২০ আক্টোবার) সকাল ৯টা ২০ মিনিটের সময় রাজশাহী পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রেজাউল হাসান এর নের্তৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ মহানগর এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে বোয়ালিয়া থানাধীন রাণীনগর হাদীর মোড়স্থ খাদেমুল ইসলাম জামে মসজিদের সামনে হতে তাকে আটক করে। এ সময় তাদের কাচ থেকে ৪০০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশের অভিযানিক দলটি।
আটককৃত আসামীরা হলো রাজশাহী মহানগরীর কাটাখালি থানাধীন কাপাশিয়া এলাকার মোঃ ইদল ইসলামের ছেলে মোঃ সাজেদুল ইসলাম (৩৫) এবং আর এক জন রাজশাহী জেলার চারঘাট থানাধীন টাংগন পূর্বপাড়া এলাকার মোঃ নাজিমুদ্দিনের ছেলে মোঃ তুষার আলী (২০)। এ ব্যাপারে বোয়ালিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি নগরীতে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।