পটুয়াখালী প্রতিনিধিঃঃ
পটুয়াখালীর মহিপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. ফজলু গাজী স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে আমার মাছের গদিতে অবৈধ অস্ত্র রেখে আমাকে হেয় প্রতিপন্ন করা সহ নৌকা মার্কার নিশ্চিত বিজয়কে ঠেকানোর জন্য চক্রান্ত করছেন। এসময় গদির সামনে মালিক বিহীন একটি পালসার মোটর সাইকেল (বরিশাল-ল-১১-২৮৩৮) পাওয়া গিয়াছে, যা পুলিশ থানায় নিয়ে যায়। তিনি বহিরাগত সন্ত্রাসী নাইয়া নজরুল, ডক আনোয়ার, জয়দেব সহ একাধিক চিহ্নিত সন্ত্রাসীদের দ্বারা আমার কর্মী সমর্থকদের একের পর এক ভীতি প্রদর্শন করছেন, যার অডিও রেকর্ড আছে।
শনিবার (১৭অক্টোবর) কলাপাড়া ব্যবসায়ী সমিতির অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন আ’লীগ মনোনিত পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আ. মালেক আকন্দ। এসময় উপজেলা আ’লীগের সম্পাদক আ. মোতালেব তালুকদার, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন, পৌর আ’লীগের সভাপতি ও মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সম্পাদক দিদার উদ্দীন আহমেদ মাসুম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শহিদুল আলম, অধ্যাপক মো. মঞ্জুরুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।