April 14, 2026, 2:22 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

জামালপুরের সরিষাবাড়ীতে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ ; যুবক আটক

শামাীম আলম , জামালপুর::
জামালপুরের সরিষাবাড়ীতে ৯ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আরিফ (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে পোগলদীঘা ইউনিয়নের বগারপাড় থেকে ওই যুবককে আটক করা হয়।
ধর্ষণের শিকার ওই শিশুর বাবা অভিযোগ করেন, মঙ্গলবার ১৩ অক্টোবর সকালে বগারপাড় পুকুরপাড় এলাকার রেলওয়ের জমিতে বসবাসকারী এক রিকশাচালক ও তার স্ত্রী তাদের ৯ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী শিশুকন্যাকে বাড়িতে একা রেখে বাইরে কাজে বের হন। এসময় বাড়ি ফাঁকা পেয়ে প্রতিবেশী আরিফ জোরপূর্বক ঘরে ঢুকে ওই শিশুকে ধর্ষণ করে। পরে ওই শিশু তার মা-বাবাকে ধর্ষণের ঘটনাটি জানালে শুক্রবার দুপুরে ওই শিশুর বাবা থানায় অভিযোগ করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করীম জানান, শিশুর বাবা থানায় অভিযোগ করার পর শুক্রবার রাতে বগারপাড় এলাকার নিজবাড়ি থেকে অভিযুক্ত যুবককে আটক করা হয়। পরে রাতেই এবিষয়ে মামলা দায়ের করা হয়েছে। শনিবার ওই শিশুর ডাক্তারী পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্ত যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর