April 16, 2026, 5:06 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

যশোরের নওয়াপাড়ায় ট্রেনের ধাক্কায় ৬ প্রাইভেট আরোহী হতাহত

ইয়ানূর রহমানঃঃ
যশোরের নওয়াপাড়ায় ট্রেনের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে নওয়াপাড়া পৌরসভার ভাঙ্গাগেট এলাকায় যশোর-খুলনা মহাসড়ক ও ভৈরব সেতুর সংযোগ স্থলের রেল ক্রসিংয়ে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরবসেতু থেকে একটি প্রাইভেট কার যশোর-খুলনা মহসড়কে ওঠার সময় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনাগামী মহান্দদা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ওই প্রাইভেট কার যার নং ঢাকা মেট্রো গ ৪৩ – ০৩২৪। প্রাইভেটের আরোহী পাঁচজনের মধ্যে চালক (৪৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং প্রাইভেটকার আরোহী একটি শিশু (৭) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে।
বাকি আরোহী একজন পুরুষ (৪৫), একজন মহিলা (৩৫) ও একটি শিশু (০২) গুরুতর আহত হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন
Share Button

     এ জাতীয় আরো খবর