April 14, 2026, 12:48 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

জগন্নাথপুরে ছাত্রী ধর্ষণের চেষ্টায় তরুণ গ্রেফতার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃঃ

mostbet


সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৩ বছর বয়সের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় ১৮ বছর বয়সের আলমগীর হোসেন নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। সে দক্ষিণ সুনমগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের আজিজুল ইসলামের ছেলে। ধর্ষণ চেষ্টার শিকার হওয়া ছাত্রী দোয়ারাবাজার এলাকার নতুনপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, জগন্নাথপুর পৌর এলাকার হাবিবনগর গ্রামের এক কলোনীতে দীর্ঘদিন ধরে ভাড়াটে বসবাস করে আসছে রিকশা চালক তরুণ আলমগীর ও দিনমজুর নারীর মেয়ে স্কুলছাত্রী পরিবার। গত ১৪ অক্টোবর দিন দুপুরে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে তরুণ আলমগীর। পরদিন ১৫ অক্টোবর ওই ছাত্রী তার মাকে বিষয়টি জানালে তিনি কলোনীর কেয়ারটেকার সহ অনেককে জানান। এ সময় উত্তেজিত জনতা ধর্ষণের চেষ্টাকারী আলমগীরকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় জগন্নাথপুর থানায় ধর্ষণের চেষ্টা মামলা দায়ের হয়েছে। ১৬ অক্টোবর শুক্রবার আটককৃত আলমগীরকে গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার এসআই অনিক চন্দ্র দেব নিশ্চিত করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর