April 14, 2026, 2:21 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বকশীগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা, আটক ২

শামীম আলম , জামালপুর::
জামালপুরের বকশীগঞ্জে ৩ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় ২ জনকে আটক
করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। মঙ্গল বার সন্ধ্যায় তাদের আটক করে। আটককৃত
ব্যাক্তিরা হল বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ডাকপাড়া গ্রামের
আব্দুলের ছেলে রুহুল আমিন (২২) ও একই গ্রামের আশরাফ আলীর ছেলে সরওয়ার
(৩০) । এই ঘটনায় আব্দুল হালিম নামের একজন পলাতক রয়েছেন।
এলাকাবাসী জানায়, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ডাকপাড়া গ্রামে
মঙ্গলবার বিকালে ৩ বছরের এক শিশুকে ঘরে রেখে মা রান্না করতে যায়। এ সময়
একই গ্রামের বখাটে রুহুল আমিন ঘরে ঢুকে শিশুকে ধর্ষণ করার চেষ্টা করে।
পরে মা ঘরে এসে সেই শিশুকে অচেতন অবস্থা দেখতে পায়। পরে ওই শিশুর কথামত
স্থানীয়রা রুহুল আমিনকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে
রুহুল আমিনকে আটক করে। এ সময় সরওয়ার ও আব্দুল হালিম ঘটনাস্থল থেকে পালিয়ে
যাওয়ার চেষ্টা করে। এমন সময় সরওয়ারকে আটক করে কিন্তু আপর আসামী আব্দুল
হালিম পালিয়ে যায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য
বুধবার সকালে শিশুটিকে জামালপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
Share Button

     এ জাতীয় আরো খবর