April 17, 2026, 5:36 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

রায়হানের মরদেহ কবর থেকে তুলে পরীক্ষার নির্দেশ

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

সিলেটে বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হানের মরদেহ পুনঃময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএইচএম মাহফুজুর রহমান এই নির্দেশ দেন।

এদিকে, বন্দর বাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট। তদন্তে যাদের নাম আসবে তাদের সবাইকেই অন্তর্ভুক্ত করা হবে বলে জানান পিবিআই সিলেটের এসপি।

রায়হানের পরিবারের অভিযোগ, গত শনিবার রাতে টাকা না দেয়ার অভিযোগে বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে রায়হানকে নির্যাতনে হত্যা করা হয়। এ ঘটনায় সোমবার সকালে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় হত্যা মামলার করেন রায়হানের স্ত্রী।

এজাহারে রায়হানের স্ত্রী উল্লেখ করেন, আমার স্বামীকে কে বা কারা বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে পুলিশি হেফাজতে রেখে হাত-পায়ে আঘাত করে এবং হাতের নখ উপড়ে ফেলে। পুলিশ ফাঁড়িতে রাতভর নির্যাতনের ফলে আমার স্বামী মৃত্যুবরণ করেন।

এদিকে, এ ঘটনায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চার পুলিশ সদস্যকে সোমবার সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেছে সিলেট মহানগর পুলিশ (সিএমপি)।

সাময়িক বরখাস্ত চার পুলিশ সদস্য হলেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাস। আর প্রত্যাহার তিন পুলিশ সদস্য হলেন এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেন।

Share Button

     এ জাতীয় আরো খবর