April 15, 2026, 10:47 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সাড়ে চার মাসে সর্বনিম্ন মৃত্যু

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। সাড়ে চার মাসের মধ্যে করোনায় এটিই সর্বনিম্ন মৃত্যু। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার ৫৯৩ জনে। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৩ জন ও নারী তিনজন। হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন ১৫ জন এবং বাড়িতে একজন। এই সময়ে শনাক্ত হয়েছেন এক হাজার ৬৮৪ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন তিন লাখ ৮২ হাজার ৯৫৯ জনে।

বুধবার করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০৯টি পরীক্ষাগারে ১৪ হাজার ১৬৯টি নমুনা সংগ্রহ ও ১৪হাজার ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৮৪ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৮২ হাজার ৯৫৯ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ১২হাজার ৪৪৮টি।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৭৬ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৭ হাজার ৪৪৯ জনে।দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর ঘটনা ঘটেগত ১৭ মার্চ।

Share Button

     এ জাতীয় আরো খবর