March 19, 2026, 6:37 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

‘গেম রিটার্নস’ মুক্তি পাচ্ছে ৩ নভেম্বর

‘গেম রিটার্নস’ মুক্তি পাচ্ছে ৩ নভেম্বর

আসছে ৩ নভেম্বর মুক্তি পাচ্ছে নিরব অভিনীত ‘গেম রিটার্নস’। খবরটিও ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করলেন নায়ক নিজেই। ‘গেম রিটার্নস’ পরিচালনা করেছেন রয়েল খান।

রোনিও মাল্টিমিডিয়া প্রযোজিত ‘গেইম রিটানর্স’ ছবিতে নিরবের সঙ্গে দেখা যাবে তমা মির্জা ও লাবণ্য লি’কে। এর আগে আনকাট সেন্সর ছাড়পত্র পায় ‘গেম রিটার্নস’। গত ৫ ফেব্রুয়ারি ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়।

ছবিটিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, ডনসহ অনেকে। ত্রিভুজ প্রেম ও আন্ডারওয়ার্ল্ডের নানা ঘটনা নিয়ে নির্মিত ‘গেম রিটার্নস’ ছবির সংলাপ ও কাহিনি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমী, বেলাল খান ও ধ্রুব গুহ।

নিরব বলেন, ‘গেম রিটার্নস’ মুক্তি পাচ্ছে ৩ নভেম্বর। ছবিতে দর্শকদের জন্য থাকবে অ্যাকশন-থ্রিলার। সেই সঙ্গে প্রেম-ভালোবাসাও ফুটে উঠবে। এককথায় চমৎকার গল্পে নির্মিত হয়েছে ছবিটি। ছবিটি সবশ্রেণির দর্শকের কাছে ভালো লাগবে।

২০১৫ সালের ২ জানুয়ারি রয়েল খান পরিচালিত গেম ছবি মুক্তি পায়। সাফল্যের ধারাবাহিকতায় এবার একই নির্মাতা নির্মাতা করছেন গেম রিটার্নস।

 

Share Button

     এ জাতীয় আরো খবর