March 24, 2026, 5:51 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কেশবপুরে কাউন্সিলর পদে না দাঁড়ানো জন্য কাউন্সিলরকে হুমকি

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)ঃঃ

যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচন থেকে বাবাকে সরে দাঁড়ানোর জন্য মুখোশধারীরা ভয়ভীতিসহ ছেলেকে হুমকি দেওয়ায় ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার বাবা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেন বাবু (৪০) রবিবার দুপুরে কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। প্রেসক্লাবের হলরুমে ওই সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে হুমকিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

লিখিত বক্তব্য পাঠকালে আফজাল হোসেন বাবু বলেন, তার বড় ছেলে ফয়সাল আরেফিন তামিমকে শহরের নারকেল হাটা সংলগ্ন এলাকায় ফাঁকা রাস্তায় গত ৩ অক্টোবর সন্ধ্যায় একা পেয়ে মুখোশধারীরা পথরোধ করে। এ সময় তারা আমাকে কাউন্সিলর পদে না দাঁড়ানোর জন্য ছুরি দেখিয়ে ভয়ভীতিসহ ছেলেকে হুমকি দেয়। কাউন্সিলর পদে নির্বাচন করলে আমাকে ও আমার ছেলেকে প্রাণনাশের কথাও বলে মুখোশধারীরা। সংবাদ সম্মেলনে তার ছেলে আরেফিন তামিম ও শ্যালক আবুল হাসান উপস্থিত ছিলেন। এ ঘটনায় আফজাল হোসেন বাবু কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর