March 24, 2026, 3:12 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দলের ভেতরে বিতর্কিতদের আশ্রয় দেয়া চলবে না

ডিটেকটিভ ডেস্কঃঃ

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো অবস্থাতেই দলের ভেতরে বিতর্কিতদের আশ্রয়-প্রশ্রয় দেয়া চলবে না। শনিবার বিকেলে তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সাংগঠনিক কমিটি গঠনের ক্ষেত্রে দুর্দিনের ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিত নেতাকর্মীরা যাতে বাদ না পড়ে সে দিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি। সভাপতি, সাধারণ সম্পাদক হলেই নিজেদের লোক দিয়ে কমিটি গঠন করা যাবে না।

কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যোগ্যতা সম্পন্ন ও পরীক্ষিত নেতাদের কমিটিতে রাখার নির্দেশনার কথাও জানান ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশের মানুষকে উন্নত জীবন দিতে চেয়েছিলেন, সে লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে লক্ষ্য অর্জনে বিরামহীন কাজ করে যাচ্ছে সরকার।

শনিবার সকালে গণভবনে দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দেশের ৮টি সাংগঠনিক বিভাগের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের সমন্বয় টিম গঠন করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর