March 24, 2026, 12:39 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কেশবপুরের বিশিষ্ট সমাজ সেবক রহিম সরদারের মৃত্যু

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)::

যশোরের কেশবপুর উপজেলার দোরমুটিয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহিম সরদার (৮০) বুধবার দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তাঁর মৃত্যুর খবর পেয়ে দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ এ সমাজসেবককে শেষ বারের মতো দেখার জন্য বাড়িতে হাজির হন।

 

তিনি কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দিনের পিতা । মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আসর নামাজ বাদ জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।সমাজসেবক আব্দুর রহিম সরদারের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, বিএনপির নেতা পৌরসভার সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, অধ্যাপক নিজাম উদ্দিন সরদার, দোরমুটিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু তালেব প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর