April 13, 2026, 1:19 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সরিষাবাড়ীতে বিনামুল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন ক্যাম্পিং

সরিষাবাড়ী (জামালপুর)ঃঃ

mostbet


জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিনামুল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। চক্ষু বিশেষজ্ঞ ডা, সোহেব আহম্মেদ রবিনের উদ্যোগে আজ শনিবার দিন ব্যাপী উপজেলার পৌর এলাকায় স্বপ্ননীল পার্কে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ডাঃ সোহেব আহম্মেদ রবিন জানান, ২০১৪ সাল থেকে তিনি নিজ উদ্যোগে- ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনস্টিটিউট হাসপাতাল এবং দুস্থ এইড বাংলাদেশ সোসাইটি, জামালপুরের সহযোগিতায় গরীব ও অসহায় মানুষের মাঝে বিনামুল্যে এ চিকিৎসা সেবা দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আজ শনিবার সরিষাবাড়ী পৌর এলাকায় স্বপ্ননীল পার্কে প্রায় ৫ শতাধিক অসহায় লোকদের চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্য থেকে প্রায় দুই শতাধিক নারী পুরুষ যাদের চোখে ছানি পড়েছে তাদেরকেও বিনামুল্যে অপারেশন করানো হবে বলে ডাঃ রবিন জানান।

এ সময় চক্ষু বিশেষজ্ঞ ডাঃ ছাইফুল ইসলাম, টেকনিশিয়ান নুরুন্নাহার সিমু,সিনিয়র অটমেটিক সূবর্ণা আক্তার তিশা, চক্ষু ক্যাম্পিং ম্যানেজমেন্ট কর্মকর্তা মনির হোসেন,মমিনুর রহমান, মিথিলা আক্তার, স্বপ্ননীল পার্কের ব্যবস্থাপনা পরিচালক রহুল আমিন সেলিম, প্রভাষক খায়রুল আলম শ্যামল, শহিদুল্লাহ শহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর