রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান ::
রাজশাহী রেঞ্জের সদ্য বদলি হওয়া পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) একেএম হাফিজ আক্তার তার সরকারি বাসভবন ছেড়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) ২০২০ ইং সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এই বাড়ি থেকে বের হন। যেতে নাহি দিব হায় তবু চলে যায়’ তবু যেতে দিতে হয় এই প্রতিবেদককে সম্মান জানিয়ে পুলিশ সদস্যরা ফুলের রশি দিয়ে গাড়ি টেনে তাকে রাস্তায় তুলে দেন। গাড়ির সামনের দিকে বাঁধা দুটি রশি গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছিল। ডিআইজির জিপটিকেও সাজিয়ে দেওয়া হয়েছিল ফুল দিয়ে। ডিআইজির বিদায়ের সময় অন্যান্য পুলিশ কর্মকর্তারা আবেগাপ্লুত হয়ে ওঠেন।
এর আগে বিদায়ী ডিআইজি তার বাংলোয় বিদায়ী সালাম ও শুভেচ্ছা গ্রহণ করেন। এ সময় তাকে শুভেচ্ছা জানান পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) টিএম মোজাহিদুল ইসলাম, রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ’সহ রাজশাহী রেঞ্জ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা।
উল্লেখ্য, গত (২ সেপ্টেম্বর) ২০২০ ইং এক প্রজ্ঞাপনে এ কে এম হাফিজ আক্তারকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি হওয়ার আগে তিনি রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ছিলেন। তিনি রাজশাহী বিভাগে শান্তিশৃঙ্খলা বজায় রেখে, সন্ত্রাস, মাদক ও জঙ্গি নির্মূলসহ মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশ বাহিনীকে সাথে নিয়ে নিরলস ভাবে কাজ করে গেছেন। এ ছাড়াও রাজশাহী রেঞ্জের ডিআইজি থাকাকালীন ন্যায় নিষ্ঠার সহিত দায়িত্ব পানল করে পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের মানুষের ভালবাসা অর্জন করেন তিনি।