March 24, 2026, 5:34 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ব্রহ্মপুত্র নদের গর্ভে বিলিন হয়েছে প্রায় পাঁচ শতাধিক বসতভিটা

শামীম আলম , জামালপুরঃঃ

জালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যায় ব্রহ্মপুত্র নদের ভাঙনে গতদুই মাসে প্রায় পাঁচ শতাধিক পরিবারের বসতভিটা বিলিন হয়ে নদীর গর্ভে চলে গেছে। বসতভিটা হারিয়ে তারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। তবে উপজেলা প্রশাসনের দাবী বিষয়টি পানি উন্নয়নবোর্ডকে বিষয়টি অবহিত করা হয়েছে। এলাকাবাসী জানায়, বন্যার পানি কমার সাথে সাথেই দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কাউনেরচর, বেপারীপাড়া, সরকারপাড়া, গুচ্ছগ্রাম, শেখপাড়ার, তিলকপুর, গায়েনপাড়া, নান্দেকুড়া ও চরখড়মা গ্রামের প্রায় পাঁচ শতাধিক পরিবারের ঘরবাড়ি ও কয়েক হাজার একর ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। শনিবার সকালে ওই এলাকায় গিয়ে দেখা যায়, ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পুরোটাই ও ৬নং ওয়ার্ডের অধিকাংশ এলাকা এখন নদীগর্ভে চলে গেছে। সবকিছু হারিয়ে এ অঞ্চলের কয়েক হাজার মানুষ বকশীগঞ্জ উপজেলার মাইছানিরচর, কলকিহারা, দুর্গাপুর এবং ইসলামপুর উপজেলার গোয়ালেরচর, ফকিরপাড়াসহ বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর এ অঞ্চলটিতে নদী ভাঙনের ফলে শত শত বসতবাড়ি ও হাজার হাজার একর আবাদি ফসলি জমি বিলীন হলেও প্রতিকারের কোনো পদক্ষেপ নিচ্ছেন না কর্তৃপক্ষ। এই এলাকার শেখপাড়ার গ্রামের রহিম উদ্দিন, আলী আজগর, শমশের আলী, আব্দুর রহমান তারা বলেন , এক সময় আমাদের বাব দাদার বসতভিটায় স্বাচ্ছন্দে দিন কাটাতাম। খেয়ে চলার মতো ফসলি জমি ছিলো। সর্বনাশা ব্রহ্মপুত্রের ভাঙনে আজ আমরা নিঃস্ব। এ অঞ্চলে আমাদের মতো হাজার হাজার মানুষ আজ বসতভিটা ও আবাদি জমি হারিয়ে পথে বসেছেন। তাদের দুর্দশার শেষ নেই। এমনকি দেখারও কেউ নেই”।
এবিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, নদী ভাঙন এলাকাগুলো আমরা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানিয়েছি। তারা ওই ভাঙন এলাকা পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করা হচ্ছে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর