March 23, 2026, 9:13 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সম্প্রীতির বান্দরবানে আলো ছড়াবে কোমলমতি শিক্ষার্থীরাঃবীর বাহাদুর

রিমন পালিতঃঃ
বান্দরবান প্রতিনিধি: সম্প্রীতির বান্দরবানে আলো ছড়াবে কোমলমতি শিক্ষার্থীরা জানালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  বীর বাহাদুর উশৈসিং মহোদয়ের পক্ষ থেকে থানচি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই ও ক্রীড়া সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
আজ ৯ সেপ্টেম্বর বুধবার বিকালে বীর বাহাদুর ফাউন্ডেশনের আয়োজনে থানচি উপজেলা মিলনায়তনে হল প্রাঙ্গণে এই শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
 বীর বাহাদুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবলুর  সভাপতিত্বে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, বীরবাহাদুর ফাউন্ডেশনের উপদেষ্টা আনিসুর রহমান সুজন, বান্দরবান কলেজ ছাত্রলীগের সভাপতি সু্হ্নিদ বড়ুয়া সহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও ছাত্র ছাত্রী অনেকে।
দুর্গম পাহাড়ি অঞ্চলের কোমলমতি সকল শিশুকে শিক্ষা এবং ক্রীড়াঙ্গনে সুদুরপ্রসারি ভাবে এগিয়ে নিয়ে যাবার জন্য বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলে অন্ধকারে আলোর মতো কাজ করছে বীর বাহাদুর ফাউন্ডেশন।
তাই তিনি ফাউন্ডেশন থেকে পর্যায়ক্রমিকভাবে বান্দরবানের প্রতিটা স্কুল-কলেজে ছেলে মেয়েদের মাঝে এই পুস্তক ও ক্রীড়া সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।
আজ তারই ধারাবাহিকতায় থানচি উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয় ও একটি কলেজের ১০০ জন শিক্ষার্থীদের মাঝে এই পুস্তক ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় ।
অতিথিরা আশা করছেন পার্বত্য অঞ্চলের কোনো শিশু শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে আর পিছিয়ে থাকবে না। বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক অলিম্পিক প্রতিযোগিতার মধ্যে বান্দরবানের ছেলেমেয়েরা সুনামের সাথে বিভিন্ন কিছু অর্জন করেছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে সকলের আশা। তাই সকল অতিথিরা বীর বাহাদুর ফাউন্ডেশন এর মত সকলকে বান্দরবানের ছেলে মেয়েদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য আন্তরিক আহ্বান জানান।
Share Button

     এ জাতীয় আরো খবর