March 24, 2026, 1:33 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আমতলীতে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা

বরিশাল ব্যুরো প্রধানঃঃ
র‍্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে আজ (০৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ০১.০০ ঘটিকার সময় বরগুনা জেলার আমতলী থানার বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

র‍্যাব-৮ এর একটি বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানান, ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা, মুদি দোকোনের পন্যতে মোড়ক ব্যবহার না করা এবং বেকারীর ভিতরে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার অপরাধে ১। ঔষধের দোকানে মালিক মোঃ মাসুদ রানা (২৮), পিতা-মোঃ আলতাফ হোসেন, সাং-একে স্কুল সড়ক, থানা-আমতলী, জেলা-বরগুনাকে ১৫,০০০/- টাকা, ২। রাসেল স্টোর এর মালিক মোঃ ইউনুস শিকদার (৫০), পিতা-মোঃ আহম্মদ শিকদার, সাং- একে স্কুল সড়ক, থানা-আমতলী, জেলা-বরগুনাকে ২,০০০/- টাকা এবং ৩। মেসার্স ভাই ভাই বেকারীর মালিক মোঃ হীরন হাওলাদার (৪৫), পিতা-মোঃ মজিবর হাওলাদার, সাং- বাশুরী, থানা-আমতলী, জেলা-বরগুনাকে ১৫,০০০/- টাকা সহ সর্বমোট ৩২,০০০/- টাকা জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক, জনাব মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বরগুনা, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর /৩৭/৩৪ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর