April 10, 2026, 12:58 am

mostbet
সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের ১৯ টি মামলা

এস,কে,সাহা সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি ::
বগুড়ার সারিয়াকান্দি  জনসাধারণের মাঝে সচেতনতার লক্ষ্যে অভিযানে ১৯টি মামলা ও  মাস্ক বিতরণ করেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মিয়া । বুধবার সকালে থানা পুলিশের সহযোগিতায়  পৌর এলাকার বিভিন্ন মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সময় মাস্ক ব্যবহার না করায় দন্ড বিধি (২৬৯) ধারায় মোট= ১৯টি মামলায় ৪ হাজার ৮’শ ২০টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে সহযোগিতা করেন, উপজেলা মৎস্য  কর্মকর্তা গোলাম মোর্শেদ , সারিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, ইউএনও অফিস সহায়ক আব্দুর রাজ্জাক, গোলাম কিবরিয়া ও মিলন মিয়া। এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মিয়া অনলাইন গণমাধ্যমকে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে  বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করার জন্য এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
Share Button

     এ জাতীয় আরো খবর