March 24, 2026, 2:09 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনার উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু

ডিটেকটিভ ডেস্কঃঃ

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনার উদ্যোগ নিয়েছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে আশির দশকেই দেশ বর্তমান অর্থনৈতিক অবস্থানে পৌঁছাতে পারতো।

প্রচলিত পণ্যের পাশাপাশি অপ্রচলিত পণ্য রপ্তানিতেও গুরুত্ব দেন সালমান এফ রহমান। জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার এফবিসিসিআই আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদদের স্মরণে শনিবার আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন-এফবিসিসিআই। এতে অনলাইনে সারা দেশের চেম্বারের সঙ্গে যুক্ত হন এফবিসিসিআইয়ের বর্তমান ও সাবেক নেতারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতির ভিত তৈরি হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই। সেই ধারাবাহিকতায় দেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে।

এসময় দেশের অর্থনীতির ভিত গড়তে বঙ্গবন্ধুর নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। অনুষ্ঠানে কৃষির উন্নয়নে ২৫ বিঘা পর্যন্ত খাজনা মওকুফ, ক্ষুদ্র শিল্পের উন্নয়নে বিসিক স্থাপনসহ নানা প্রসঙ্গ উঠে আসে।

জাতির জনকের স্মৃতিচারণে তার দূরদর্শী নেতৃত্বের নানা দিকের ওপর আলোকপাত করেন আওয়ামী লীগের নেতারা। অনুষ্ঠান শেষে জাতির জনকসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
Share Button

     এ জাতীয় আরো খবর