মোঃ রেজাউল হক রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃঃ

রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু’র সভাপতিত্বে আজ (২৭ শে আগস্ট ) বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় রাজারহাট প্রেসক্লাবের পুনঃসংস্কার কাজের শুভ উদ্বোধন করেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আলহাজ্ব আব্দুস সালাম চাষী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল ইসলাম ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আমজাদ ডিলার।
আরও উপস্থিত ছিলেন রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃআবুল কালাম আজাদ,রাজারহাট কিন্ডারগার্টেনের মোঃ বাদশা মিয়া।
আলোচনা সভা পরিচালনা করেন রাজারহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ।
উক্ত উদ্বোধনী আলোচনা সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ রাজারহাট প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দগণ উপস্থিত ছিলেন।